June 4, 2026, 4:53 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

শিবগঞ্জে জাকের পার্টির আজিমুশ্বান জলসা

Reporter Name

এম এস সুমন,
চাঁপাইনবাবগঞ্জ বিশেষ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশ্ব ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলার দূলর্ভপুর বাজারে এই ইসলামী জলসা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা জাকের পার্টির সহসভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি বাবলু হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মানিক বিশ্বাস। এতে প্রধান বক্তা ছিলেন যুব ওলামা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মুফতী রজব আলী। দ্বিতীয় বক্তা ছিলেন ময়মনসিংহের যুব ওলামা ফ্রন্টের সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম। বক্তারা- জলসায় নৈতিকতা, মানবকল্যাণ এবং নবী করিম (সঃ)-এর জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ইসলামই একমাত্র শান্তির পথ উল্লেখ করেন। কয়েক শতাধিক ভক্ত, আশেকান-জাকেরান ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে জলসাস্থল ভক্ত ও আশেকান-জাকেরানদের মিলনমেলায় পরিণত হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার