June 24, 2026, 3:24 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে এ জামাত অনুষ্ঠিত হয়।

প্রধান জামাতে ইমামতি করেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
এতে অংশ নেন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং মন্ত্রিপরিষদ সদস্যরা। এছাড়া, রাজনীতিবিদ, কূটনীতিক, বিচারপতি, বুদ্ধিজীবী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩৫ হাজার মুসল্লি উপস্থিত ছিলেন এই জামাতে। নামাজ শেষে মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন মুসল্লিরা।

নামাজ শেষে রাষ্ট্রপতির সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি, সাধারণ জনগনের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এর আগে, দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবার ঈদুল আজহা উপলক্ষ্যে জাতীয় ঈদগাহে ছিল ১২১টি কাতারের ব্যবস্থা। যার মধ্যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য ছিল আলাদা কাতার। সেখানে নামাজ আদায় করেন প্রায় ২৫০ জন পুরুষ ও ৮০ জন নারী। এছাড়া সাধারণ মুসল্লিদের জন্য ছিল প্রায় ৩১ হাজার পুরুষ ও সাড়ে তিন হাজার নারীর জায়গা।
ঈদ জামাতকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা। মোতায়েন রয়েছে পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার প্রথম জামাত। এছড়া সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে বাকি চারটি জামাত



ফেসবুক কর্নার