May 14, 2026, 11:54 pm
শিরোনাম :
সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারি, বাড়ানো হয়েছে টহল কার্যক্রম কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি মামলায় ৫ আসামি কারাগারে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এক বছরেও বাস্তবায়ন হয়নি জবির ‘মার্চ টু যমুনা’র তিন দাবি শেবাচিম হাসপাতালে অক্সিজেন খুলে নেওয়ার অভিযোগ, রোগীর মৃত্যুতে কর্মচারী বরখাস্ত ধামরাই সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক নিষিদ্ধ, জারি সতর্কতা নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা নেত্রকোনায় কন্যাকে নির্যাতনের অভিযোগে পিতা গ্রেপ্তার, অন্তঃসত্ত্বা কিশোরী উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ মান্দার শিক্ষার্থীদের সাফল্যে সংবর্ধনা

মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ, মাদক স্পটে জোরদার অভিযান চলছে  

Reporter Name

মোঃ সুমন মিয়া, রুপগঞ্জ,নারায়ণগঞ্জ :
রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া  ইউনিয়ন ও চনপাড়ায় বেড়ে ওঠা মাদক বিস্তার রোধে চনপাড়া পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্যদের তৎপরতায়  সম্প্রতি আরও কঠোর অবস্থান গ্রহণ করেছে। কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়  পরিচালিত পুলিশি  বিশেষ অভিযানে গত এক মাসে  বহু মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র  উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদস্যের উক্ত ক্যাম্পে দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার ( টু আই সি) সাহারুল ইসলাম।
 তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিভিন্ন সচেতন মহলের  সহযোগিতায় অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে ইয়াবা, আইস, হেরোইন ও ফেনসিডিল চক্রগুলোকে চিহ্নিত করে একের পর এক ধরপাকড় চলছে।
তিনি বলেন, মাদক সমাজকে ধ্বংস করে—তাই মাদক চক্র ভাঙতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। শুধু গ্রেপ্তার নয়, এই অপরাধের মূল উৎস শনাক্ত করতেও কাজ চলছে।
এদিকে স্থানীয় পর্যায়ে কমিউনিটি পুলিশিংও সক্রিয় ভূমিকা রাখছে। বিভিন্ন মহল্লা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সঙ্গে যৌথভাবে সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে যাতে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা যায়।
 চৌকস এই পুলিশ সদস্য   সাহারুল   জানায়, চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।



ফেসবুক কর্নার