June 24, 2026, 2:17 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

সেনানিবাসে ঈদের প্রীতিভোজে প্রধানমন্ত্রী “আমরা দেশকে একটি সুন্দর জায়গায় দেখতে চাই”

মোঃ ইসমাইল হোসেন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা দেশকে একটি সুন্দর জায়গায় দেখতে চাই। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
বৃহস্পতিবার দুপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “সেনানিবাসে এলে অন্যরকম অনুভূতি কাজ করে। মনে হয় নিজের জায়গায় এসেছি। কারণ এই জায়গার সঙ্গে আমার সুখ-দুঃখের অনেক স্মৃতি জড়িয়ে আছে।”
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং দুর্যোগ মোকাবিলাসহ জাতীয় বিভিন্ন সংকটে জনগণের পাশে দাঁড়ানোর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।
তারেক রহমান আরও বলেন, “দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে জাতীয় যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর অবদান দেশের মানুষ গভীরভাবে মূল্যায়ন করে। ভবিষ্যতেও সেনাবাহিনীর সদস্যরা একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে দেশের সেবায় নিয়োজিত থাকবেন বলে আশা করি।”
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সেনা মেসে অবস্থানরত সদস্যদের জীবনযাত্রার খোঁজখবর নেন। পরে তিনি সেনা মেস চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে সেনা মেসের মসজিদে জোহরের নামাজ আদায় শেষে সেনা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।



ফেসবুক কর্নার