June 24, 2026, 2:16 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ

মোঃ ইসমাইল হোসেন

হঠাৎ আবহাওয়ার অবনতি ও নদীপথে বৈরী পরিস্থিতির কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো লঞ্চ ছেড়ে যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএর জরুরি বার্তায় বলা হয়, বর্তমান আবহাওয়া পরিস্থিতি নৌযান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন নদীবন্দরকে ২ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সদরঘাটে যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দেয়। অনেক যাত্রী টার্মিনালে অপেক্ষা করতে বাধ্য হন। কেউ কেউ বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় লঞ্চ চলাচলের সময়সূচি ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।



ফেসবুক কর্নার