June 24, 2026, 4:39 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

প্রায় দেড় বছরের উপদেষ্টা পদের দায়িত্ব ছাড়ার পর যা বললেন আসিফ মাহমুদ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক ঢাকা

ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে দীর্ঘ ১৬ মাস দায়িত্ব পালন করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময়ের মধ্যে অনেককিছু শিখেছেন এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিটের ওপর থেকে কাজ করে গেছেন বলে দাবি করেছেন সাবেক এ উপদেষ্টা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ প্রোফাইলে দেয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি।

পোস্টে আসিফ লেখেন, বিগত ষোল মাসে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। নিজের সক্ষমতার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি। বাঁধা, হুমকি, রক্তচক্ষুকে উপেক্ষা করে অবিচলভাবে কাজ করার চেষ্টা করেছি। আল্লাহ তাআ’লার রহমতে এবং আপনাদের সমর্থনে জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটের ওপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করেছি।
দায়িত্ব পালনকালে নেয়া বিভিন্ন সিদ্ধান্ত আলোচিত-সমালোচিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেক উদ্যোগ, কাজের প্রশংসা কিংবা সমালোচনা আছে। তবে, আপনারা যা দেখেছেন তা হলো ‘এন্ড রেজাল্ট’, বাস্তবায়নে নেপথ্যের পরিশ্রমটা অনেক কঠিন ও কষ্টসাধ্য ছিল।

তবে শেষ পর্যন্ত জনগণের ওপর ভরসা রাখেন উল্লেখ করে সাবেক এই উপদেষ্টা লিখেছেন, গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে নীতির ওপর অবিচল থেকে কাজ করতে গিয়ে অনেক শক্তিশালী ব্যক্তি, গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি। বিভিন্নভাবে তাদের প্রতিশোধ, রোষানলের শিকার হতে হয়েছে এবং ভবিষ্যতেও হতে হবে হয়তো। তবে আপনাদের যেই ভালোবাসা, সমর্থন ও আস্থা পেয়েছি তাতে এসবে আর ভয় পাই না। আমার শক্তি আমার জনগণ।
প্রসঙ্গত, আসিফ মাহমুদ শুরুতে ছিলেন শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। এ এফ হাসান আরিফকে (প্রয়াত) সরিয়ে আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় গত বছরের নভেম্বরে। এরপর থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার  মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি।



ফেসবুক কর্নার