August 4, 2026, 6:24 pm
শিরোনাম :
ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে

আলীকদমে সেনাবাহিনীর অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ,

Reporter Name

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।   ১১ ডিসেম্বর দুপুরে  আলীকদম সেনা জোনের নির্দেশনায় একটি বিশেষ টহল দল লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের চুচিলা মার্মা পাড়ায় এ অভিযান পরিচালনা করে।

গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ২৫০ সিএফটি বিভিন্ন প্রকার কাঠ জব্দ করা হয়, যার বাজারমূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকারও বেশি বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে একটি সংগঠিত পাচারকারী চক্র সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে অবৈধ কাঠ পাচার করে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সেনাবাহিনী সূত্রে  জানান , অবৈধ কাঠ পাচারের মতো অপরাধ থেকে অর্জিত অর্থ প্রায়ই অসামাজিক ও অবৈধ গোষ্ঠীর নিকট প্রবাহিত হয়, যা স্থানীয় নিরাপত্তা, পরিবেশ এবং আইন-শৃঙ্খলার জন্য বড় হুমকি সৃষ্টি করে। এই অভিযানের ফলে পাচারকারী চক্রটি বড় ধরনের আর্থিক ও কৌশলগত ধাক্কা খেয়েছে বলেও জানা গেছে।

জব্দকৃত কাঠ ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আইনগত প্রক্রিয়া অনুসরণ করে হস্তান্তর করা হয়েছে। আলীকদম সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ধ্বংস, অর্থনৈতিক অপরাধ ও রাষ্ট্রবিরোধী যে কোনো তৎপরতা দমনে সেনাবাহিনী সবসময় কঠোর অবস্থানে থাকবে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

সেনা জোন এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছে এবং শান্তি-শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছে



ফেসবুক কর্নার