June 25, 2026, 7:28 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক।

পরিত্যক্ত গভীর নলকূপের ভেতর পড়ে নিহত শিশু সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজশাহীর তানোরের কোয়েলহাট গ্রামে হয় সাজিদের জানাজা। এরপর বাড়ির পাশে কবরস্থানে সমাহিত করা হয় সাজিদকে।

সকাল থেকেই জানাজার মাঠে মানুষের ঢল নামে। শিশুটির এমন অকাল বিদায় মেনে নিতে পারছে না কেউই। গ্রামের স্কুলপড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধ, সবার চোখ জলে ভেজা। সবাই সাজিদের রুহের মাগফেরাতের জন্য দোয়া করছে। পুরো গ্রাম যেন তার জানাজায় অংশ নিয়েছে।
গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বাড়ির সামনের মাঠে মায়ের সাথে হাঁটতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। ৩২ ঘন্টা পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে উদ্ধার করা হয় তাকে। পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সাজিদকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সাজিদ তার মা ও ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের একটি জমি পার হচ্ছিল। জমিটি খড় দিয়ে ঢাকা ছিল। সাজিদের মা জানতেন না যে, খড়ের নিচেই রয়েছে একটি অরক্ষিত গভীর নলকূপের গর্ত। হাঁটার সময় হঠাৎ সাজিদ গর্তে পড়ে যায়। পেছন থেকে চিৎকার শুনে মা ফিরে দেখেন, সাজিদ নেই। খড় সরাতেই বেরিয়ে আসে মৃত্যুকূপ।
স্থানীয়রা জানান, গত বছর স্থানীয় এক ব্যক্তি এখানে গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেন। কিন্তু ১২০ ফুট নিচেও পানি না পাওয়ায় পাইপটি পরিত্যক্ত অবস্থায় মুখ খোলা রেখেই ফেলে রাখা হয়। গত বছরের বৃষ্টিতে গর্তটির মুখ আরও বড় হয়। কোনো সতর্কতামূলক ব্যবস্থা বা ঢাকনা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।



ফেসবুক কর্নার