August 4, 2026, 9:52 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

অসুস্থতার কারণ দেখিয়ে  আওয়ামী লীগের নেতার পদত্যাগ

ফয়সাল আহাম্মেদ রানা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাকির হোসেন বুলবুল দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শারীরিক অসুস্থতা, পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে জাকির হোসেন বুলবুল বলেন, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন এবং দল তাকে যে দায়িত্ব ও সম্মান দিয়েছে, সেজন্য তিনি কৃতজ্ঞ।
তিনি জানান, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে হার্টে রিং পরাতে হয়। পরবর্তীতে জটিল শারীরিক অবস্থার কারণে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে সুস্থতার পথে থাকলেও আগের মতো সাংগঠনিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, শারীরিক, পারিবারিক ও পেশাগত বাস্তবতা বিবেচনায় গভীর চিন্তাভাবনার পর দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং সকল পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
জাকির হোসেন বুলবুল বলেন, “যে দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব নয়, সেই দায়িত্বে বহাল থাকা নৈতিকভাবে সমীচীন নয়। তাই সম্পূর্ণ ব্যক্তিগত, পারিবারিক ও শারীরিক কারণেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। এর পেছনে অন্য কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্য নেই।”
তিনি ভেড়ামারাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও দলীয় পদে না থাকলেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। পাশাপাশি তিনি নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।



ফেসবুক কর্নার