August 4, 2026, 9:54 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

ব্যবসায়ীকে নির্যাতন করে চেক-স্ট্যাম্পে স্বাক্ষরের অভিযোগে গ্রেপ্তার এক

অভয়নগর প্রতিবেদক

বরিশালে এক ব্যবসায়ীকে শারীরিকভাবে নির্যাতন করে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিটু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) দুপুরে নগরীর সদর রোড এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় বিস্তারিত জানাতে পুলিশ সংবাদ সম্মেলনের আয়োজন করবে।
মামলার অভিযোগে জানা যায়, গত ২৭ জুন সন্ধ্যায় নগরীর সদর রোডে অবস্থিত অগ্রণী হাউজিং (আবাসন) লিমিটেডের কার্যালয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কয়েকজন ব্যক্তি তাকে মারধর করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে একাধিক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেন।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ভুক্তভোগী আদালতে নালিশি মামলা দায়ের করলে আদালত সেটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
আব্দুল আজিজ হাওলাদার দাবি করেন, অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু একসময় অগ্রণী হাউজিংয়ের অংশীদার ছিলেন। বিনিয়োগের বিপরীতে তার পাওনা পরিশোধ করা হলেও পরবর্তীতে তিনি এক কোটি টাকা দাবি করেন। দাবি পূরণ না হওয়ায় কার্যালয়ে এসে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, মোস্তাফিজুর রহমান লিটু অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ও অন্যরা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে সেখানে গিয়েছিলেন। তার দাবি, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এবং এ বিষয়ে পরিচালকদের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার তদন্ত চলছে। গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার