August 4, 2026, 9:54 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

ময়মনসিংহে নারীকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা,

রাব্বি স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

​ময়মনসিংহ মহানগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে মো. রুবেল (৩৮) নামের এক যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর রামকৃষ্ণ মিশন রোডের একটি ভাড়া বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রুবেল স্থানীয়ভাবে ‘কাইল্যা রুবেল’ নামে পরিচিত ছিলেন।
​হত্যাকাণ্ডের খবর পেয়ে দুপুরে ময়মনসিংহ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান-এর সরাসরি তত্ত্বাবধানে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
​ধর্ষণের জেরে এই হত্যাকাণ্ড: প্রাথমিক তদন্ত
পুলিশ ও স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে ভুক্তভোগী এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে রুবেলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রাথমিক তথ্য ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, এরই জেরে আজ সকাল ১১টার দিকে ওই নারীর চার ছেলে রামকৃষ্ণ মিশন রোড এলাকায় রুবেলের ভাড়া বাসায় চড়াও হন। তারা ঘরের ভেতর প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে রুবেলকে উপর্যুপরি আঘাত করেন এবং একপর্যায়ে গলা কেটে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

হত্যাকাণ্ডের পর পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে জেলা পুলিশ ও ডিবি’র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে। অপরাধীদের নিখুঁতভাবে শনাক্ত করতে আধুনিক প্রযুক্তিরও সহায়তা নেওয়া হচ্ছে।
​এ বিষয়ে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জানান, “ঘটনার মূল রহস্য উদঘাটন এবং এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”

পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে রামকৃষ্ণ মিশন রোড ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে হলেও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



ফেসবুক কর্নার