August 4, 2026, 9:54 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

এবার চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা, অভিযুক্ত  আটক 

অভয়নগর প্রতিবেদক

 

খুলনার  কয়রা উপজেলার গোবরা গ্রামের  চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে সাইফুল্লাহ মোল্যা (৫২) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ । সে উপজেলার গোবরা গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে ঐ ছাত্রীর মাতা মুর্শিদা খাতুন বাদী হয়ে কয়রা থানায় ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে।
পুলিশ মামলার আসামি সাইফুল্লাহকে আটক করে আদালতে সোর্পদ করেছে।
 মামলার বিবরনে জানা গেছে গত ৪ জুলাই দুপুর সাড়ে ১২ টার দিকে গোবরা গ্রামের শাহিন ঢালীর স্কুল পড়ুয়া কন্যা তাদের বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল। এমন সময় একই গ্রামের সাইফুল্লাহ মোল্যা ঐ মেয়েকে ফুসলিয়ে তার বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে তাকে ধর্ষনের চেষ্টা করে। মেয়েটির হাক চিৎকারে তার মা ও স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে। পরবর্তীতে চতুর্থ শ্রেনীর ঐ ছাত্রী পুরো ঘটনাটি তার মায়ের কাছে বর্ননা করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা সাইফুল্লাহকে আটক করে রাখে। খবর পেয়ে কয়রা থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাসানুজ্জামান বলেন, এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার