August 4, 2026, 8:43 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

নবম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

ওমর ফারুক বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে বান্দরবান সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম মামুনসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত ৪ জুলাই আলীকদম থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী সায়মন সৈয়দ শোভা (১৫) স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত আনোয়ারুল ইসলাম মামুন (২৬) তাকে প্রেমের প্রস্তাব দিয়ে নিয়মিত উত্যক্ত করতেন। পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হলেও তিনি বিরক্ত করা অব্যাহত রাখেন এবং জোরপূর্বক বিয়ে করার হুমকিও দেন বলে অভিযোগ করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ৮ জুন সকালে স্কুলের উদ্দেশ্যে বের হওয়ার পর আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়ক থেকে আনোয়ারুল ইসলাম মামুনসহ মোট আটজন জোরপূর্বক তাকে একটি গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
ঘটনার পর একই দিন ছাত্রীর বাবা আলীকদম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে মেয়েকে উদ্ধার না হওয়ায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়।
ছাত্রীর বাবা ও আলীকদম উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো. সৈয়দ আলম বলেন, “আমার মেয়ের এখনো কোনো খোঁজ পাইনি। তদন্তের ধীরগতির কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও মেয়েকে উদ্ধারের দাবি জানাচ্ছি।”
পুলিশের পক্ষ থেকে মামলার তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।



ফেসবুক কর্নার