August 4, 2026, 7:40 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

রহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৮, জীবিত উদ্ধার ৫

অভয়নগর প্রতিবেদক

 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একটি মাদ্রাসার ওপর মাটি ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। দুর্যোগকালীন অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত ওই মাদ্রাসায় অনেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছিলেন। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, ভারী বৃষ্টিতে হঠাৎ পাশের পাহাড় ধসে মাদ্রাসাটি মাটিচাপা পড়ে। সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আটজনের মরদেহ এবং পাঁচজনকে জীবিত উদ্ধার করার তথ্য নিশ্চিত হওয়া গেছে। ঠিক কতজন সেখানে চাপা পড়েছেন, তা এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

কক্সবাজার আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, ‘বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ ৫১ মিলিমিটার।’

এর আগে টানা বৃষ্টির কারণে মঙ্গলবার (৭ জুলাই) সকালে পাহাড় ধসে কক্সবাজার শহরে একজন এবং সোমবার (৬ জুলাই) রোহিঙ্গা ক্যাম্পে আটজন ও কক্সবাজার শহর এবং পেকুয়ায় একজন করে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় পানিতে ডুবে এক রোহিঙ্গাসহ দুই শিশুর মৃত্যু হয়েছে।



ফেসবুক কর্নার