June 4, 2026, 5:45 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

সাতক্ষীরায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকে ধাক্কা: ঘটনাস্থলেই চালকের মৃ/ত্যু, আ/হত কয়েকজন

Reporter Name

 

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের কাছে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ বাসযাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা আড়াইটার দিকে ঢাকাগামী একটি পরিবহন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পরিবহনের পেছন থেকে একটি টলি হঠাৎ করে রাস্তায় উঠে পড়লে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি বাস সেটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। বাসটি সরাসরি সামনে থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দিলে ইজিবাইকটি দু’ভাগ হয়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যান। পরে বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়, এতে বাসযাত্রীদের মধ্যে অন্তত ১৫ জন আহত হন।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত জানান, বাস, ইজিবাইক সংঘর্ষে বহু যাত্রী আহত হয়েছেন। একজন নিহত হওয়ার খবর পেয়েছি।
মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর প্রায় আধঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।



ফেসবুক কর্নার