July 8, 2026, 7:51 pm
শিরোনাম :
খুলনায় বস্তাবন্দি নারীর রক্তাক্ত লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ হাওরে চলন্ত নৌকায় তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে মাঝি গ্রেপ্তার পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার টানানোর অভিযোগে ২৩ জনের নামে মামলা মানুষ এখনও আমার কাজের আগে ওজনটাই দেখে: অঞ্জলি আনন্দ দুই বিশ্বকাপে পেনাল্টিতে শীর্ষে মেসিরা, দুইয়ে কারা  সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, অভিযোগ দাখিল ২১ জুলাই সব রেফারি আর্জেন্টাইন, চলতি বিশ্বকাপে এমন ঘটনা এটাই প্রথম ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও লুট: ধামরাইয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার টানানোর অভিযোগে ২৩ জনের নামে মামলা

ময়নুল ইসলাম

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পোস্টার টানানোর অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হেলিবোর্ড বাজার সংলগ্ন এলাকায় পোস্টার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে পঞ্চগড় সদর থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৩ জুন বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পঞ্চগড় সদর উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের হেলিবোর্ড বাজার সংলগ্ন শিংপাড়া স্কেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের নামফলক, পরিত্যক্ত স্কেল লোড অফিসের গেট এবং লোহার তৈরি ত্রিভুজাকৃতির ট্রাফিক সিগন্যালের মাঝখানে আঠা দিয়ে মোট তিনটি রঙিন পোস্টার লাগানো হয়েছে।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নির্দেশে এসআই মো. আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পোস্টারগুলোর সত্যতা নিশ্চিত করেন। পরে পোস্টারগুলো জব্দ করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, জব্দকৃত পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি, নৌকা প্রতীক এবং “২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী”, “জয় বাংলা” ও “জয় বঙ্গবন্ধু”সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। পুলিশের দাবি, এসব পোস্টার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রচার ও সমর্থনের উদ্দেশ্যে লাগানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করে। মামলায় ২৩ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার লাগানোর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এজাহারে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”



ফেসবুক কর্নার