May 14, 2026, 1:56 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

সাংবাদিক কাজী জীবনের পিতার মৃত্যুতে শোক প্রকাশ

Reporter Name

, তালা প্রতিনিধি
তালা প্রেসক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার তালা প্রতিনিধি কাজী ইমদাদুল বারী জীবনের পিতা কাজী নজরুল ইসলাম মনি (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
পরিবার সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় বুকের ব্যথাজনিত সমস্যায় তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুম্মার নামাজের পর তালা আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে তালা মহল্লাপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি তিন পুত্র, পুত্রবধূ ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম কাজী নজরুল ইসলাম মনি জাতীয় পার্টির সক্রিয় কর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন।
জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার শোকবার্তা
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক জনাব শাহীন আহমেদ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন,
“কাজী জীবন বারীর পিতার মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।”
এ ছাড়া শোক প্রকাশ করেছেন সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ, বার্তা সম্পাদক জনাব রবিউল ইসলাম, সাব-এডিটর ফারুক শেখ, চিফ রিপোর্টার মো. ইসমাইল হোসেনসহ আরও অনেকে।
তালা প্রেসক্লাবের শোকবার্তা
মরহুমের মৃত্যুতে তালা প্রেসক্লাবও গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। শোকবার্তায় স্বাক্ষর করেছেন—
সভাপতি এস.এম নজরুল ইসলাম, সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ মান্নান, সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, নির্বাহী সদস্য এস.এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, যমুনা টিভির জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলাম, মো. বাহারুল ইসলাম, বি.এম বাবলুর রহমান, অ্যাডভোকেট কবির আহমেদ, মো. সোহাগ হোসেন মোড়ল, এস.এম জহর হাসান সাগর, মো. লিটন হুসাইন, মো. হাফিজুর রহমান, শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব, খাঁন আল-মাহবুব হুসাইন, পার্থ প্রতিম মন্ডল, মো. সাগর মোড়ল, মো. মোস্তাফিজুর রহমান রাজুসহ আরও অনেকে।



ফেসবুক কর্নার