June 22, 2026, 11:50 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

সহকারী অধ্যাপক এ পদোন্নতি ; ডাঃ রোকনুজ্জামান কে ফুলেল শুভেচ্ছা 

Reporter Name

মোঃ খোরশেদ আলম,পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি।।

সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক মোঃ রোকনুজ্জামান। তিনি বিগত সরকারের সময়ে পদোন্নতি থেকে বঞ্চিত সহ নানা বৈষম্যের শিকার হয়েছিলেন। এর আগে তিনি মেডিকেল অফিসার হিসেবে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন পাইকগাছা উপজেলা সদরের স্বনামধন্য বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নুরজাহান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রতি সপ্তাহের শুক্রবার রোগী দেখে আসছেন। অত্র এলাকায় তিনি একজন জনপ্রিয় চিকিৎসক হিসেবে পরিচিত। এদিকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ায় ১২ ডিসেম্বর শুক্রবার বিকেলে নুরজাহান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে ডাঃ রোকনুজ্জামান কে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আলহাজ্ব ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজী, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম, গাইনী ও প্রসূতি রোগ বিভাগের সার্জন ডাঃ ওয়াহিদা সুলতানা শ্রাবণী, গাইনী চিকিৎসক ডাঃ জিনাত গুলশান, ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক জিএম শফিকুল ইসলাম, ম্যানেজার ময়নুল ইসলাম ও আব্দুল হালিম সহ অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ



ফেসবুক কর্নার