July 10, 2026, 6:16 pm
শিরোনাম :
দুই দফায় ৮ দিনের লম্বা ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের পাঁচ জেলার শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত নতুন ২ নদীবন্দর ঘোষণা, প্রজ্ঞাপন জারি চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ বাংলা ব্লকেড থেকে গণঅভ্যুত্থানের পথে: ১০ জুলাইয়ের ঐতিহাসিক দিন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৫ নদীর পানি, বন্দরে সতর্ক সংকেত দলীয় সিন্ডিকেট চলবে না, চাঁদাবাজদের কোনো ছাড় নয়: আইনমন্ত্রী ঝালকাঠিতে গণপূর্তের সরকারি জমি দখলচেষ্টার অভিযোগ পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার বৃদ্ধের বিরুদ্ধে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

দলীয় সিন্ডিকেট চলবে না, চাঁদাবাজদের কোনো ছাড় নয়: আইনমন্ত্রী

ফাওজুর রহমান সাবিত, স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দলীয় পরিচয় ব্যবহার করে কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি বা সিন্ডিকেট গঠন বরদাস্ত করা হবে না। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো সুবিধা কাউকে দেওয়া হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

শুক্রবার শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “আমরা (বিএনপি) ক্ষমতায় আছি, নিশ্চয়ই আমাদের নেতাকর্মীরা কিছু সুযোগ-সুবিধা পাবেন। তবে এমন কোনো সুবিধা দেওয়া হবে না, যা সরকারের বদনাম ডেকে আনে। একজন চাঁদাবাজ হাসপাতালে এসে চাঁদাবাজি করলে সেটা তার ব্যক্তিগত লাভ হতে পারে, কিন্তু তার কারণে সরকারের ওপর যে কালিমা লিপ্ত হবে, সেই দায় সরকার নেবে না।”

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালসহ সব সরকারি প্রতিষ্ঠানে জনগণের জন্য স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। দলীয় প্রভাব খাটিয়ে কোনো সিন্ডিকেট বা অনিয়ম সৃষ্টি করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইনমন্ত্রী বলেন, জনগণের আস্থা ধরে রাখতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি ও অনিয়মমুক্ত রাখা অত্যন্ত জরুরি। এজন্য সংশ্লিষ্ট সকলকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার