July 11, 2026, 5:59 pm
শিরোনাম :
১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ফরিদপুরে বাসচাপায় নিহত বেড়ে ৫ চার বছর পর মুখ খুললেন পরীমণি এশার নামাজে যাওয়ার পথে প্রাণ ঝরল শিক্ষক মুসার, শোক প্রকাশ করলেন এমপি ড. মাসুদ পাহাড়ধসে বিচ্ছিন্ন বান্দরবানের সড়ক, যোগাযোগ সচলে সেনাবাহিনীর নিরলস কাজ তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে সচিবের পরিদর্শন এবার খাবারের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্ৰেপ্তার  খেলাফত মজলিস নেতার বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের অভিযোগ মায়ের স্বীকারোক্তি: একাধিক প্রেম ও বিয়ে নিয়ে বিরোধ, খুলনায় নির্জনা হত্যা

সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে সচিবের পরিদর্শন

সাব্বির আহমেদ নলছিটি পিরোজপুর প্রতিনিধি

ঝালকাঠি জেলা সদর ও নলছিটি উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সহজ করতে সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাবনা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শনিবার (১১ জুলাই) সকালে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেছেন সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সচিব মো. আবদুর রউফ।
সকালে ঝালকাঠি কলেজ খেয়াঘাট থেকে স্পিডবোটে নদীপথে বিভিন্ন সম্ভাব্য স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে নলছিটি উপজেলার ষাইটপাকিয়া ও সুতালড়ী এলাকা এবং ঝালকাঠি সদরের পেট্রোল পাম্পসংলগ্ন স্থানসহ তিনটি সম্ভাব্য স্থান ঘুরে দেখা হয়। সেতু নির্মাণের উপযোগিতা নির্ধারণে নদীর প্রস্থ, নৌযান চলাচল, ভৌগোলিক অবস্থান, সংযোগ সড়কের সম্ভাবনা এবং প্রয়োজনীয় কারিগরি বিষয় সরেজমিনে মূল্যায়ন করা হয়।
এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছ থেকে সম্ভাব্য প্রকল্পের কারিগরি তথ্য ও মতামত নেন সচিব।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে প্রাথমিক তথ্য সংগ্রহ ও সম্ভাব্য স্থান মূল্যায়নের কাজ চলছে। পরবর্তী সময়ে সম্ভাব্যতা সমীক্ষা, প্রকৌশল নকশা প্রণয়ন এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদন সম্পন্ন হওয়ার পর প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজবি আহমেদ সবুজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করে বলেন, সুগন্ধা নদীর ওপর সেতু নির্মিত হলে ঝালকাঠি ও নলছিটির মধ্যে ফেরিনির্ভরতা কমবে, যাতায়াত হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের বাণিজ্য, কৃষি, শিক্ষা, বিনিয়োগ এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে এ সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার