July 11, 2026, 6:00 pm
শিরোনাম :
১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ফরিদপুরে বাসচাপায় নিহত বেড়ে ৫ চার বছর পর মুখ খুললেন পরীমণি এশার নামাজে যাওয়ার পথে প্রাণ ঝরল শিক্ষক মুসার, শোক প্রকাশ করলেন এমপি ড. মাসুদ পাহাড়ধসে বিচ্ছিন্ন বান্দরবানের সড়ক, যোগাযোগ সচলে সেনাবাহিনীর নিরলস কাজ তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে সচিবের পরিদর্শন এবার খাবারের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্ৰেপ্তার  খেলাফত মজলিস নেতার বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের অভিযোগ মায়ের স্বীকারোক্তি: একাধিক প্রেম ও বিয়ে নিয়ে বিরোধ, খুলনায় নির্জনা হত্যা

পাহাড়ধসে বিচ্ছিন্ন বান্দরবানের সড়ক, যোগাযোগ সচলে সেনাবাহিনীর নিরলস কাজ

ওমর ফারুক বান্দরবান প্রতিনিধি

টানা ভারী বর্ষণে পাহাড়ধসের কারণে বান্দরবানের দুর্গম অঞ্চলের ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ দ্রুত সচল করতে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনস্থ ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (১৭ ইসিবি) প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দুর্গম সড়কগুলোতে পুনরুদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্থানীয় ও সেনাবাহিনী সূত্র জানায়, সাম্প্রতিক টানা বর্ষণের ফলে বান্দরবান–থানচি, থানচি–আলীকদম এবং থানচি–রেমাক্রী–মদক–লিকড়ি সড়কের বিভিন্ন স্থানে ভয়াবহ পাহাড়ধস ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে বিপুল পরিমাণ মাটি, পাথর ও গাছপালা সড়কের ওপর ধসে পড়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে স্থানীয় জনগণের স্বাভাবিক যাতায়াত, জরুরি চিকিৎসাসেবা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ব্যাহত হয়ে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ১৭ ইসিবির সেনাসদস্যরা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান শুরু করেন। বৈরী আবহাওয়া ও অব্যাহত বৃষ্টির মধ্যেও আধুনিক প্রকৌশল সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে সড়ক থেকে মাটি, পাথর ও ধসে পড়া গাছপালা অপসারণের কাজ চলছে।
১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব এবং পাহাড়ি অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফিরিয়ে আনাই এই অভিযানের মূল লক্ষ্য। সড়ক যোগাযোগ সম্পূর্ণ নিরাপদ ও স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার