August 4, 2026, 4:34 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট

অভয়নগরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

অভয়নগর প্রতিবেদক

যশোরের অভয়নগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারেক মল্লিক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শান্ত ইসলাম (২৬) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১২ জুলাই) রাতে উপজেলার শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারেক মল্লিক উপজেলার চলিশিয়া চারা বটতলা এলাকার বাচ্চু মল্লিকের ছেলে। তিনি নওয়াপাড়া গ্রুপের একজন কর্মী ছিলেন। আহত শান্ত ইসলাম একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাতে তারেক মল্লিক ও শান্ত ইসলাম মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন। পথে শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তারেক মল্লিকের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন শান্ত ইসলাম।

আহত শান্ত ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।



ফেসবুক কর্নার