August 4, 2026, 4:34 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট

বাগেরহাটে জালে আটকা ৯ ফুটের অজগর উদ্ধার, দেখতে জনতার ভিড়

মিজানুর রহমান সাগর বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে মাছ ধরার বুছনা জালে আটকা পড়া প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে স্থানীয় বাসিন্দা মজিবর রহমান হাওলাদার জাল তুলতে গিয়ে অজগরটি দেখতে পান। পরে খবর পেয়ে সাপ উদ্ধারকারী রাসেল কবিরাজ ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে সাপটি উদ্ধার করেন।
রাসেল কবিরাজ জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি। তিনি বলেন, এটি একটি জাতীয় সম্পদ। তাই নিরাপত্তার স্বার্থে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতার কারণে সাপটি কোনো ক্ষতির শিকার হয়নি।
পরে অজগরটি মোরেলগঞ্জ উপজেলা সদরে নিয়ে আসা হলে সেটি দেখতে নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক ভিড় জমে। এ সময় রাসেল কবিরাজ উপস্থিত জনসাধারণকে অজগরটি দেখান।
প্রতিবেদন লেখা পর্যন্ত অজগরটি রাসেল কবিরাজের জিম্মায় ছিল। বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের জন্য তিনি মোরেলগঞ্জ মডেল মসজিদের সামনে অপেক্ষা করছিলেন।
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ির ওসি আব্দুল হাকিম জানান, খবর পেয়ে বন বিভাগের সদস্যরা অজগরটি গ্রহণের জন্য সেখানে যান এবং একই দিন বিকেলে সুন্দরবনের উপযুক্ত পরিবেশে সাপটিকে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।



ফেসবুক কর্নার