June 26, 2026, 9:42 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

সাতক্ষীরা জজ আদালতের সাবেক পিপি ও তার ছেলে গ্রেফতার

Reporter Name

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জজ আদালতের সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফ এবং তার ছেলে রাসেলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে খুলনা শহরের বয়রা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত অ্যাড. আব্দুল লতিফ (৫৮) ও তার ছেলে রাসেল (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি অ্যাড. আব্দুল লতিফ সাতক্ষীরা শহরের রসুলপুরের তার পাঁচতলা বাড়িটি ফ্ল্যাট আকারে বিক্রি শুরু করেন। কমিশন করে সাতক্ষীরার সাব-রেজিস্ট্রারকে খুলনার বয়রা এলাকায় নিয়ে তিনি ফ্ল্যাট রেজিস্ট্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বয়রা এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে অ্যাড. আব্দুল লতিফ ও তার ছেলে রাসেলকে গ্রেপ্তার করে। পরে তাদের সাতক্ষীরা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং সেখানে জিজ্ঞাসাবাদ চলছে। প্রেপ্তারকৃত আব্দুল লতিফের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে বলে জানা গেছে।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. নিজামউদ্দিন তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিবি হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে



ফেসবুক কর্নার