July 14, 2026, 6:36 am
শিরোনাম :
যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, অতঃপর… সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট ‘দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি তোলায় ব্যস্ত’ সাপে কামড়ালে যে ভুল করলে হতে পারে নিশ্চিত মৃত্যু দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি

অভয়নগর প্রতিবেদক

 ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রতীক ও প্রথম শহীদ আবু সাঈদের শিক্ষাপ্রতিষ্ঠান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন কোটার ভিত্তিতে ভর্তি কার্যক্রম চালু থাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে পোষ্য কোটার বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের একাংশ আপত্তি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ও চূড়ান্ত ভর্তি-সংক্রান্ত নোটিশ অনুযায়ী, সরকার নির্ধারিত পোষ্য, মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধীসহ বিভিন্ন কোটায় শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে।
এ বিষয়টি ঘিরে শিক্ষার্থী ও সচেতন মহলের একটি অংশ প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য, যে আন্দোলনের অন্যতম দাবি ছিল কোটা ব্যবস্থার সংস্কার এবং মেধাভিত্তিক ও বৈষম্যহীন ভর্তি-নিয়োগ নিশ্চিত করা, সেই আন্দোলনের স্মৃতিবাহী বিশ্ববিদ্যালয়ে এখনো কোটাভিত্তিক ভর্তি কার্যক্রম অব্যাহত থাকা আন্দোলনের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আবু সাঈদের সহযোদ্ধা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদের বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার মূল্যায়ন গ্রহণযোগ্য নয়। তিনি এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেন, কোটা ব্যবস্থা পুনর্বিবেচনা না করা হলে শিক্ষার্থীরা আন্দোলনের কর্মসূচি দিতে পারেন।
আরেক শিক্ষার্থী জাহিদ হাসান জয়ের মতে, ভর্তি প্রক্রিয়ায় মেধার যথাযথ মূল্যায়নের পাশাপাশি সংবিধানসম্মত ও স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রের ইতিবাচক পদক্ষেপও যথাযথভাবে বাস্তবায়িত হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোটা ব্যবস্থা রয়েছে এবং সমন্বিত ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এটি বহাল রাখা হয়েছে। তবে বিষয়টি নিয়ে সমালোচনা হলে তা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলেও তিনি জানান।



ফেসবুক কর্নার