August 4, 2026, 7:19 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

কুমারখালীতে নিখোঁজের তিন দিন পর নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

মহসিন কবির কুষ্টিয়া ক্রাইম রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নিখোঁজের তিন দিন পর বাদশা শেখ (৪২) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাদশা শেখ চাপড়া ইউনিয়নের সাঁওতা গ্রামের মৃত আফতাব শেখের ছেলে। তিনি স্থানীয় কালী গঙ্গা নদীর একটি মাছ চাষ প্রকল্পে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিন দিন আগে রাতে কর্মস্থলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয় এক ব্যক্তি শুকিয়ে যাওয়া কালী নদীর পাড়ের একটি কলাবাগানে মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি বাদশা শেখের বলে শনাক্ত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁধবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পরিচয় শনাক্তের পর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার