August 4, 2026, 1:13 pm
শিরোনাম :
লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট প্রকাশ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য কুমারখালীতে চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পাঁচ মামলার আসামি গ্রেপ্তার সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে হামলা-জমি দখলসহ নানা অভিযোগ

এসআই আজিজুল হকের মৃত্যু, হৃদরোগে প্রাণ হারালেন

মিজান

চট্টগ্রামের লোহাগাড়া থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সহকর্মীরা দীর্ঘ সময় ফোনে যোগাযোগ করতে না পেরে ব্যারাকে তার কক্ষে যান। সেখানে বিছানায় তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।
মো. আজিজুল হক প্রায় দুই মাস আগে রাঙামাটির কাউখালী থানা থেকে লোহাগাড়া থানায় বদলি হয়ে যোগদান করেন। তিনি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে। দীর্ঘ প্রায় ৩২ বছর বাংলাদেশ পুলিশে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দুই স্ত্রী, প্রথম সংসারের এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারের এক ছেলে সন্তান রেখে গেছেন।
নিহতের স্ত্রী জেসমিন বেগম জানান, পুলিশ হেডকোয়ার্টার থেকে তার স্বামীর মৃত্যুর সংবাদ জানানো হয়েছে। তিনি জানান, গত কয়েকদিন ধরে আজিজুল হক বুকে ব্যথা, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে এসআই আজিজুল হকের মৃত্যু হয়েছে। লোহাগাড়া থানায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে চট্টগ্রাম পুলিশ লাইনসে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তার অকাল মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার