April 24, 2026, 7:22 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

কেরানীগঞ্জে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
সরেজমিন দেখা গেছে, ঝুট কারখানাটি বাবুবাজার সংলগ্ন ১২ তলা ভবনের নিচতলায় অবস্থিত। দোতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। এসময় পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়।

প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে একে একে যোগ দেয় ১৪টি ইউনিট।
ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেনেন্স বিভাগের পরিচালক লে: কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ঝুট গোডাউন থাকায় আগুন নেভাতে বেগ পতে হচ্ছে। অন্যান্য ভবনে যেন আগুন ছড়াতে না পারে সে চেষ্টা চলছে। সিঁড়ি দিয়ে ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা নেই।

ভিতরে কোন কেমিক্যাল এর অস্তিত্ব পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, এখনও পর্যন্ত আগুনের সূত্রপাত সর্ম্পকে জানা যায়নি। বৈদ্যুতিক শট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে মনে করছেন স্থানীয়রা। ক্ষয়ক্ষতি নিরূপণ হয়নি এখনও।
তিনি আরও বলেন, ভবনটি আবাসিক এবং বাণিজ্যিক মিক্স বিল্ডিং। দোতলায় এখনো আগুনের ফুলকি রয়েছে। অন্যান্য তলায় আগুনের ধোয়া রয়েছে এখনও।



ফেসবুক কর্নার