August 4, 2026, 12:05 pm

কুলিয়ায় নতুন মসজিদ নির্মাণে স্থান নির্ধারণ, উপস্থিত বিএনপি-জামায়াত নেতারা

ওমর ফারুক মুকুল স্টাফ রিপোর্টার সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া কাঁচাবাজার এলাকায় সদ্য ভাঙা মসজিদটি পুনর্নির্মাণের লক্ষ্যে নতুন স্থান নির্ধারণ করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ৯টায় কুলিয়া ইউনিয়ন পরিষদের পাশের নির্ধারিত স্থানে এ কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির বাবু, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রুহুল আমিন, ইউনিয়ন জামায়াতের টিম সদস্য হাফেজ আমিনুর রহমান, কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক সাংবাদিক ওমর ফারুক মুকুল, বিএনপি নেতা গোলাম রসুল খোকন, আমিনুর রহমান, ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইউসুফ আলী, জামায়াত নেতা মাছুম খান চৌধুরী, কুলিয়া বাজার কমিটির সভাপতি রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানা গেছে, মসজিদ নির্মাণের জন্য ৯ শতক জমি ১ নম্বর কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ এমাদুল ইসলামের অর্থায়নে তাঁর প্রয়াত বড় ভাই আলহাজ নজরুল ইসলামের নামে ক্রয় করা হয়েছে। জমিটি কুলিয়া গ্রামের প্রয়াত জিয়াদ আলীর ছেলে মাসুদ রানা এবং একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে কামরুল হোসেনের কাছ থেকে কেনা হয়েছে।
এ সময় সাবেক চেয়ারম্যান আলহাজ এমাদুল ইসলাম বলেন, সমাজের যেকোনো উন্নয়নমূলক কাজে তিনি সবসময় পাশে থাকবেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবেন।



ফেসবুক কর্নার