July 21, 2026, 4:35 am
শিরোনাম :
নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে’ ব্রহ্মপুত্রে ভেসে এলো খালি কফিন, এলাকাজুড়ে কৌতূহল-আতঙ্ক ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী আয়নী হত্যা মামলায় তিন বছর পর রুবেলের মৃত্যুদণ্ড দেবিদ্বারে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ঘিরে সংঘর্ষ, ইউপি সচিবের ওপর হামলার অভিযোগ কালীগঞ্জে স্কুলছাত্রী হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদক কারবারির জেল-জরিমানা নওগাঁয় আদালতের নির্দেশে ১৬ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ফাওজুর রহমান সাবিত, স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মো. রাশেদ খানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
১৯ জুলাই ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) মো. রাশেদ খান এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।
নিয়োগ পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়ায় মো. রাশেদ খান মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। রাশেদ খানের এ নিয়োগে ঝিনাইদহসহ রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।



ফেসবুক কর্নার