April 24, 2026, 7:22 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

বান্দরবানে তিনদিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু

Reporter Name

বান্দরবান প্রতিনিধি: অসীম রায় (অশ্বিনী)
বান্দরবানে তিন শতাধিক হাফেজের কণ্ঠে পবিত্র কোরআনের সুমধুর তেলাওয়াতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনদিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বিকেলে জেলা সদরের ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
তাহফিজুল কোরআন প্রচার সংস্থা, বান্দরবান জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১০২টি হাফেজিয়া মাদ্রাসার প্রায় তিন শতাধিক হাফেজ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা ঘিরে এতিমখানা প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য, জেলা জামায়াতের নায়েবে আমীর এবং বান্দরবান-৩০০ আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ আবুল কালাম। তিনি বলেন, পবিত্র কোরআনের হাফেজগণ জাতির জন্য এক অনন্য সম্পদ। কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গঠনে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন এবং বান্দরবান মডেল একাডেমি মাদ্রাসার প্রিন্সিপাল মো. রেজাউল করিম। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত পরিবেশন করেন প্রতিযোগী শিক্ষার্থীরা। সঞ্চালনায় ছিলেন মাওলানা আহমেদ কবির। উদ্বোধনী পর্বে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
তাহফিজুল কোরআন প্রচার সংস্থার বান্দরবান জেলা সভাপতি মাওলানা হাফেজ আবদুস সোবহান জানান, প্রতিযোগিতাটি অত্যন্ত সুশৃঙ্খল ও মানসম্মতভাবে পরিচালিত হচ্ছে। খ্যাতনামা হাফেজ ও আলেমগণ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, প্রতিযোগিতার মাধ্যমে হাফেজদের মেধা যাচাইয়ের পাশাপাশি কোরআন শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়বে।
সংস্থার সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় প্রতি দল থেকে প্রথম পাঁচজনকে নিয়ে বিশেষ হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি দলে প্রথম তিন স্থান অধিকারীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। এছাড়া একশ নম্বরের মধ্যে ন্যূনতম ৬১ নম্বর অর্জনকারী সকল প্রতিযোগীকে সনদপত্র দেওয়া হবে। ৮৬ থেকে ১০০ নম্বরপ্রাপ্তদের সনদের পাশাপাশি নগদ অর্থ প্রদান করা হবে এবং ৯৬ থেকে ১০০ নম্বরপ্রাপ্ত শীর্ষ পাঁচজনকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
আয়োজকরা জানান, শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) প্রতিযোগিতার শেষ দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারী সকল হাফেজের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে তিনদিনব্যাপী এ ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটবে।



ফেসবুক কর্নার