July 21, 2026, 4:35 am
শিরোনাম :
নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে’ ব্রহ্মপুত্রে ভেসে এলো খালি কফিন, এলাকাজুড়ে কৌতূহল-আতঙ্ক ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী আয়নী হত্যা মামলায় তিন বছর পর রুবেলের মৃত্যুদণ্ড দেবিদ্বারে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ঘিরে সংঘর্ষ, ইউপি সচিবের ওপর হামলার অভিযোগ কালীগঞ্জে স্কুলছাত্রী হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদক কারবারির জেল-জরিমানা নওগাঁয় আদালতের নির্দেশে ১৬ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস

আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

মাসুদ খান স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান লাভলুর বাড়িতে গভীর রাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটপাটের পর আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় মিজানুর রহমান লাভলুর স্ত্রী স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীকে দায়ী করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাস্থলটি বাজারসংলগ্ন এলাকায় হলেও স্থানীয়দের কাউকে প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করতে দেখা যায়নি।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, এলাকায় যাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার