July 21, 2026, 4:22 am
শিরোনাম :
নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে’ ব্রহ্মপুত্রে ভেসে এলো খালি কফিন, এলাকাজুড়ে কৌতূহল-আতঙ্ক ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী আয়নী হত্যা মামলায় তিন বছর পর রুবেলের মৃত্যুদণ্ড দেবিদ্বারে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ঘিরে সংঘর্ষ, ইউপি সচিবের ওপর হামলার অভিযোগ কালীগঞ্জে স্কুলছাত্রী হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদক কারবারির জেল-জরিমানা নওগাঁয় আদালতের নির্দেশে ১৬ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস

বিশ্বকাপ ফাইনাল দেখে ফেরার পর স্ত্রীর সঙ্গে অভিমান, যুবকের আত্মহত্যা

নুশরাত রুমু স্টাপ রিপোর্টার

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে রায়হান (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার ২ নম্বর কেশারপাড়া ইউনিয়নের কেশারপাড়া গ্রামের মাক্কা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই গ্রামের আব্দুল বারিকের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার গভীর রাতে রায়হান এলাকাবাসীর সঙ্গে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা উপভোগ করে বাড়ি ফেরেন। পরে কোনো একটি বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়।
একপর্যায়ে অভিমান করে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে সেনবাগ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ শুরু করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে



ফেসবুক কর্নার