July 21, 2026, 6:20 pm
শিরোনাম :
স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না: ইসির সুপারিশ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক গাজী নজরুল ইসলামকে আরও ২ বিয়ের পরামর্শ রফিক উল্লাহ আফসারীর এবার জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে এনসিপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা চাঁদপুরে মসজিদের প্রবেশপথে দেওয়া হলো বাঁশের বেড়া প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’ কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী দৌলতপুরে তুলা চাষে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-উপকরণ বিতরণ কালীগঞ্জে শিক্ষার্থী হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত; ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

অভয়নগর প্রতিবেদক

 ফরিদপুরের মধুখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আবু দাউদ (৫০) জামালপুর রেলওয়ে মসজিদের ইমাম বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রী ব্লেড দিয়ে আবু দাউদের পুরুষাঙ্গে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখদেব রায় বলেন, “এ ঘটনায় অভিযোগ পেলে এবং ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার