May 14, 2026, 7:24 pm
শিরোনাম :
সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারি, বাড়ানো হয়েছে টহল কার্যক্রম কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি মামলায় ৫ আসামি কারাগারে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এক বছরেও বাস্তবায়ন হয়নি জবির ‘মার্চ টু যমুনা’র তিন দাবি শেবাচিম হাসপাতালে অক্সিজেন খুলে নেওয়ার অভিযোগ, রোগীর মৃত্যুতে কর্মচারী বরখাস্ত ধামরাই সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক নিষিদ্ধ, জারি সতর্কতা নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা নেত্রকোনায় কন্যাকে নির্যাতনের অভিযোগে পিতা গ্রেপ্তার, অন্তঃসত্ত্বা কিশোরী উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ মান্দার শিক্ষার্থীদের সাফল্যে সংবর্ধনা

যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে: তারেক রহমান

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন

দেশে যত ষড়যন্ত্রই হোক, যেকোনো মূল্যে নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটা জানানা তিনি।
তারেক রহমান বলেন, আমি এক বা সোয়া এক বছর আগে বলেছিলাম- নির্বাচন এত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, গতকালের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা সবকিছু মিলে কিন্তু প্রমাণিত হচ্ছে- যা আমি বলেছিলাম, ধীরে ধীরে তাই সত্য হচ্ছে। কাজেই আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে না আনি, ঐক্যবদ্ধ না হই তাহলে এই দেশ ধ্বংস হয়ে যাবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষ আমাদের কাছে ভিন্ন কিছু প্রত্যাশা করে, যেটা ন্যায় সেটা প্রত্যাশা করে। তবে এটা একদিনের বিষয় না। কিন্তু আমি বিশ্বাস করি, সবাই মিলে যদি আমার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হব।

তিনি বলেন, দেশকে ধ্বংসের কিনারা থেকে আমরা তখনই বের করে নিয়ে আসতে পারব, যখন ষড়যন্ত্রগুলো রুখতে পারব। বিভিন্ন সূত্রের খবরগুলো বলছে- এই ষড়যন্ত্র এখানেই থেমে থাকবে না, এর আরও খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আতঙ্কগ্রস্ত হলে চলবে না। আমাদের মানুষকে সাহস দিতে হবে, নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে, দেশের গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, যত সামনে এগিয়ে আসব, যত এই পরিস্থিতি তৈরি করব যে যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে।

বিএনপি ক্ষমতায় এলে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। তাদের আমরা প্রশিক্ষণ দেব। তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষকে ছোটখাটো রোগের ব্যাপারে পরামর্শ দেবে। এছাড়াও ফ্যামিলি কার্ডের মাধ্যমে সব মায়েদের স্বাবলম্বী করার কথাও উল্লেখ করেন তারেক রহমান।



ফেসবুক কর্নার