June 4, 2026, 6:48 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

মা-বাবাকে নির্যাতন মাটি খুঁড়ে পা থেকে কোমর পর্যন্ত পুঁতে যুবককে শাস্তি

Reporter Name

, স্টাফ রিপোর্টার গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার জন্য মা-বাবাকে নির্যাতনের অভিযোগে সড়কের পাশে মাটি খুঁড়ে পা থেকে কোমর পর্যন্ত পুঁতে রাখা হয়েছে এক যুবককে। ওই যুবকের পাশে ফেস্টুনে লেখা ‘মা মারার শাস্তি’। অপর ফেস্টুনে লেখা ‘বাপ-মার গায়ে হাত তোলায় তার এই শাস্তি দেয়া হলো’।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী যুবকের নাম মো. খলিলুর রহমান (৩২)। তিনি ওই গ্রামের মো. নূরউদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মাদকের টাকার জন্য খলিলুর প্রায়ই তার বৃদ্ধ মা-বাবাকে মারধর করেন। শনিবার সকালে মাদক কেনার টাকার জন্য তিনি মায়ের ওপর চাপ সৃষ্টি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ইট দিয়ে মায়ের পা থেঁতলে দেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে আটক করে মাটি খুঁড়ে কোমরসমান চাপা দেন। পরে আবার উঠিয়ে দেয়া হয়।
খলিলুরের কাকি আকলিমা বলেন, ‘তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ৯ মাসের শিশুপুত্রকে নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে। এলাকাবাসীও তার আচরণে বিরক্ত।’
খলিলুরের মা খোদেজা বেগম বলেন, ‘মাদকের টাকার জন্য ছেলে সব সময় আমাকে মারধর করে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে টাকা চাইলে দিতে না পারার কথা বলতেই ইট দিয়ে আমার পা থেঁতলে দেয়। এখন হাঁটতে পারছি না।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, ঘটনাটি তার নজরে এসেছে। পুলিশকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়েছে



ফেসবুক কর্নার