June 4, 2026, 6:47 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

পাইকগাছায় বিধবা নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ; দেবর আটক

Reporter Name

মোঃ খোরশেদ আলম,পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় রাশিদা বেগম (৩৫) নামে এক বিধবা নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা দেবর মুহিদুল ইসলাম গাজী(৪৫) কে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। থানার ওসি গোলাম কিবরিয়া জানান রাশিদা বেগম উপজেলার কাশিমনগর গ্রামের মৃত এনামুল গাজীর দ্বিতীয় স্ত্রী। একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করছিল। ১৩ ডিসেম্বর শনিবার ভোরে বসতবাড়ির লিচু গাছে ওই নারীর মৃতদেহ ঝুলতে দেখে তাকে হত্যা করা হতে পারে এমন সন্দেহে বিধবার দেবর এসএম আলী গাজীর ছেলে মুহিদুল ইসলাম কে আটকে রেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং দেবর মুহিদুল কে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মৃতের সন্তানদের দাবি ভোরে বাথরুমে যাওয়ার জন্য বাইরে গেলে কাকা মুহিদুল বাইরে থেকে ঘরের দরজা আটকে দিয়ে মাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে। অনেকেই বলছেন জায়গা জমি ও নারী ঘটিত বিষয়ে তাকে হত্যা করা হতে পারে। কপিলমুনির পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও তদন্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বলেন সুরুতহাল রিপোর্ট করার সময় মৃতের গোপনস্থান থেকে রক্ত বের হতে এবং নাকে একটি স্পট চিহ্ন দেখা গিয়েছে। তবে অধিকতর তদন্ত শেষে এবং  ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ওসি গোলাম কিবরিয়া।



ফেসবুক কর্নার