June 4, 2026, 6:47 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

চৌগাছায় ইসলামী আন্দোলনের ইউনিয়ন দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত

Reporter Name

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌগাছা উপজেলা ও পৌর শাখার আয়োজনে পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলদের অংশগ্রহণে এ তারবিয়াত অনুষ্ঠিত হয়।
তারবিয়াতের আলোচনা সভায় উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোয়াইব হোসেন। তিনি বলেন, দায়িত্বশীলদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ছাড়া ইসলামী আন্দোলনের লক্ষ্য অর্জন সম্ভব নয়। সমাজ সংস্কারে দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতী শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌগাছা উপজেলার সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরদার। এছাড়া বক্তব্য রাখেন যশোর জেলা ইসলামী আন্দোলনের আইন বিষয়ক সম্পাদক এবং যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাস্টার ইদ্রিস আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর ইসলামী আন্দোলনের সভাপতি নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক মুফতী আশরাফুজ্জামান আজাদী, উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি আসাদুজ্জামান ও আলহাজ্ব নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতী হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আবু হাছান, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম এবং ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব শিহাব উদ্দিন।
এছাড়াও উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারবিয়াতে ইসলামী আন্দোলনের সাংগঠনিক শৃঙ্খলা, আদর্শিক শিক্ষা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



ফেসবুক কর্নার