July 25, 2026, 8:46 pm

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ সম্পন্ন করে যেতে পারবে না: নাহিদ ইসলাম

অভয়নগর প্রতিবেদক

বর্তমান সরকার যদি জুলাই বিপ্লবের সংস্কার পরিকল্পনা ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, তবে আগামী পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সিলেট বিভাগীয় সমাবেশ সিলেটে বিভাগীয় এ সমাবেশের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি কি পাঁচ বছর নির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চান নাকি শেখ হাসিনাসহ পৃথিবীর অন্যান্য জায়গায় যেই করুণ পরিণতি হচ্ছে জনগণের রায়কে অবজ্ঞা করার জন্য সেই পরিণতি তিনি ভোগ করতে চান।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারকে আর সমর্থন দেওয়া সম্ভব হবে না। ফলে আমরা আশা করবো সিলেটবাসী যেভাবে জুলাই বিপ্লবে রক্ত দিয়ে দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছেন, আবারো সংস্কারের পক্ষে গণরায়ের পক্ষে আপনারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন 

সমাবেশে আন্তর্জাতিক প্রেক্ষাপট ও ছাত্র-তরুণদের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি দেশ থেকে দেশে এই যে তরুণদের উত্থান, তরুণরা জেগে উঠছে, রাজপথে অন্যায় বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে- এটা জুলাই বিপ্লবের ধারাবাহিকতা। আমরা বাংলাদেশের ছাত্র-জনতার পক্ষ থেকে জুলাই বিপ্লবীদের পক্ষ থেকে ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে সাধুবাদ জানাই। 

নাহিদ বলেন, যেই দেশে জুলাই বিপ্লবের ফলে সরকার পতন হয়েছিল এবং নির্বাচনের পরবর্তীতে যে সরকার এসেছে আমরা আশা করেছিলাম এই নতুন সরকার জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে। ছাত্র-তরুণদের প্রতি শ্রদ্ধাশীল হবে। কিন্তু আমরা দেখলাম যে জনগণের রায়কে তারা ক্ষমতায় এসেই অবজ্ঞা করা শুরু করেছে। ৭০ শতাংশ জনগণ গণভোটে যে গণরায় দিয়েছে সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে, সেই রায়কে তারা অবজ্ঞা করছে।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। বলেন, রাজধানীতে গ্যাস সংকট, জ্বালানি, বিদ্যুৎ ও এলপিজির দাম বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষ চাপে রয়েছে। পাশাপাশি বাজেটের মাধ্যমে মধ্যবিত্তের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এসময় ভারতসহ দক্ষিণ এশিয়ায় চলমান তরুণদের প্রতিবাদের প্রসঙ্গ টেনে বলেন, বিশ্বজুড়ে তরুণদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া জুলাই বিপ্লবেরই ধারাবাহিকতা। যখন বিশ্বের অন্যান্য দেশ তরুণ ও গণদাবিকে সম্মান জানাচ্ছে, তখন বাংলাদেশের নতুন সরকার উল্টো পথে হেঁটে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমদ। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দে



ফেসবুক কর্নার