July 28, 2026, 10:06 pm
শিরোনাম :
প্রতিমন্ত্রীকে নিয়ে ভুয়া ভিডিও-ছবির প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির সংবাদ সম্মেলন শাকিবের সঙ্গে রোমান্সে দ্বিধা বা অস্বস্তি কাজ করেনি: সাবিলা নূর গবেষণায় সয়াবিন তেলে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা বিউটি রানী পালের পাশে দাঁড়ালেন আসিফ আকবর ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি, বলিউডে সুযোগ হারানোর গল্প পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে প্রচারিত ‘ব্লু ফ্লিমে’ মন্তব্য ভুয়া, সম্পাদিত কালবেলা ফটোকার্ড সেই এমপির বাড়িতে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি মায়ের বয়স ১৩ সন্তানের বয়স ৭ সাত মাস

জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আনোয়ার হোসোইন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সংবিধান সংশোধন না হওয়ার অজুহাতে আগের পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন করা হলে তা গণ-অভ্যুত্থানে উৎসর্গিত রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পুরোনো বন্দোবস্তের পরিবর্তে নতুন ব্যবস্থায় দেশ পরিচালনার প্রত্যাশা থেকেই জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। জুলাই সনদে রাষ্ট্রপতি নিয়োগ বিষয়ে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেই ধারার ভিত্তিতেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। প্রয়োজনে আগামী সংসদ অধিবেশনের শুরুতেই সংবিধান সংশোধন করে এরপর রাষ্ট্রপতি নির্বাচন করার আহ্বান জানান তিনি।
জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা নেছার উদ্দিন।
সম্মেলনের শেষে কাজী গোলাম সরোয়ারকে সভাপতি, হাওলাদার মুহা. সেলিম মিয়া ও আব্দুল হাকিমকে সহ-সভাপতি, আর.আই.এম. অহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক এবং জাহিদ হোসেন লিটনকে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।



ফেসবুক কর্নার