July 28, 2026, 9:12 pm
শিরোনাম :
প্রতিমন্ত্রীকে নিয়ে ভুয়া ভিডিও-ছবির প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির সংবাদ সম্মেলন শাকিবের সঙ্গে রোমান্সে দ্বিধা বা অস্বস্তি কাজ করেনি: সাবিলা নূর গবেষণায় সয়াবিন তেলে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা বিউটি রানী পালের পাশে দাঁড়ালেন আসিফ আকবর ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি, বলিউডে সুযোগ হারানোর গল্প পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে প্রচারিত ‘ব্লু ফ্লিমে’ মন্তব্য ভুয়া, সম্পাদিত কালবেলা ফটোকার্ড সেই এমপির বাড়িতে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি মায়ের বয়স ১৩ সন্তানের বয়স ৭ সাত মাস

প্রতিমন্ত্রীকে নিয়ে ভুয়া ভিডিও-ছবির প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির সংবাদ সম্মেলন

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার | পঞ্চগড়

সামাজিক যোগাযোগমাধ্যমে ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছে জেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠন।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে ভুয়া ভিডিও ও ছবি ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং ফরহাদ হোসেন আজাদকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
বক্তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে ব্যক্তি ও রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া কোনো ছবি, ভিডিও বা তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জাসাসের নেতা ইউনুস শেখ, পৌর বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক, অ্যাডভোকেট আব্দুল বারী, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রকনুজ্জামান জাপান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন তাপস, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাকসহ জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, গুজব ও অপপ্রচার রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার মাধ্যমে দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তারা।



ফেসবুক কর্নার