April 24, 2026, 8:28 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

মোল্লাহাটে ইনকিলাব মঞ্চের হাদির ওপর হামলার প্রতিবাদে  বিএনপির প্রতিবাদ মিছিল

Reporter Name

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা বিএনপির প্রধান কার্যালয়সংলগ্ন হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড বহন করে “হাদির ওপর হামলা কেন—প্রশাসন জবাব দে”সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেতা মেজবাহ উদ্দিন সরদার। তিনি বলেন, “গতকাল ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদির ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে, উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। আমরা ইনকিলাব মঞ্চের পাশে আছি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম সন্ত্রাস ও হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোল্লা তরিকুল ইসলাম রাসেল, উপজেলা যুবদলের আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ আলম, শ্রমিক দলের সভাপতি মো: জাহিদ মোল্লা, কৃষক দলের সাধারণ সম্পাদক কালিম মুন্সী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পাভেল মাহমুদ পরশ, কেআর কলেজ ছাত্রদলের সভাপতি ইরান মোল্লাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



ফেসবুক কর্নার