April 24, 2026, 8:59 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

বাড়ির পাশে পড়ে থাকা ক*কটেল বি*স্ফোরণে শিশু আ*হত

Reporter Name

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বাড়ির পাশে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে মিজানুর রহমান (৮) নামে এক শিশু আহত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান চরবাগডাঙ্গা ইউনিয়নের সুপার পাড়া এলাকার নয়ন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি বাগানে খেলতে গিয়েছিল মিজানুর রহমান। এ সময় পরিত্যক্ত অবস্থায় ককটেল পড়ে থাকতে দেখে সে। ককটেলটি হাত দিয়ে স্পর্শ করলে সেটি বিস্ফোরিত হয়।  এতে গুরুতর আহত হয় মিজানুর রহমান। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
শিশুটির চাচা তায়েব আলী বলেন, জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আমার ভাতিজাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করেছি। তার বাম হাতের আঙ্গুলগুলো ঝুলে গেছে এবং ডান হাতের মাংসপেশীর ভেতর কাঁচ ঢুকে আছে। মুখ পুড়ে গেছে এবং গলাও কেটে গেছে। তার অবস্থা খুব একটা ভালো না। আপনারা সবাই দোয়া করবেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার রোমালি খাতুন জানান, ককটেল বিস্ফোরিত হয়ে একজন শিশু বিকেলে চিকিৎসা নিতে এসেছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহীতে রেফার্ড করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ বলেন, বাড়ির পাশের আম বাগানে পরিত্যক্ত অবস্থায় ককটেল পড়ে ছিল। ছোট বাচ্চা বুঝতে না পেরে ককটেলে হাত দিলে ককটেলটি বিস্ফোরিত হয়ে যায়। তার পরিবারকে থানায় এসে মামলা দিতে বলা হয়েছে। পরিবার মামলা দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে



ফেসবুক কর্নার