
কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ছিলেন ভারতীয় সিনেমার প্রথম নারী সুপারস্টার। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মতো অনেক তারকার কাছেও তিনি ছিলেন স্বপ্নের নায়িকা।
তাদেরই একজন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুন। শ্রীদেবীর প্রতি তার এতটাই দুর্বলতা ছিল যে, ১৯৯৬ সালে অভিনেত্রীর বিয়ের খবর শুনে তিনি সারাদিন কেঁদেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এই পুরোনো স্মৃতির কথা জানিয়েছেন অভিনেতা।
ছোটবেলা থেকেই শ্রীদেবীর প্রতি এক অদ্ভুত ভালোলাগা ও গভীর অনুরাগের কথা জানিয়ে আল্লু অর্জুন বলেন, ‘শ্রীদেবীর প্রতি আমার দারুণ ভালোলাগা ছিল।
তাকে ছাড়া আর কাউকে ভালোবাসার কথা ভাবতেই পারতাম না। ১৯৯৬ সালের ২ জুন যখন শুনলাম তিনি বনি কাপুরকে বিয়ে করেছেন, তখন আমি সত্যিটা বিশ্বাসই করতে পারিনি। মন খারাপের চোটে সেদিন পুরোটা দিন আমি কেঁদেছিলাম।’ তিনি আরো জানান, তার বয়সি অন্য বহু ছেলের কাছে শ্রীদেবী কেবল ‘স্বপ্নের নায়িকা’ হলেও, তার কাছে অনুভূতিটা ছিল বেশ গম্ভীর ও অনুভূতির জায়গায় খুবই সত্যি।
১৯৯৬ সালে এক ঘরোয়া আয়োজনে বনি কাপুর ও শ্রীদেবীর বিয়ে হলেও তা দীর্ঘ কয়েক মাস গোপন রাখা হয়েছিল। পরবর্তীতে ১৯৯৭ সালের জানুয়ারিতে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। বনি কাপুর আগে থেকেই বিবাহিত হওয়ায় শ্রীদেবীর সাথে তার এই সম্পর্ক ও বিয়ে তৎকালীন সময়ে বলিউডের অন্যতম চর্চিত বিষয় হয়ে উঠেছিল।