July 31, 2026, 9:14 pm

জেলা ছাত্র মজলিসের প্রাক্তন দায়িত্বশীলদের পুনর্মিলনী

আনোয়ার হোসোইন

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ময়মনসিংহ জেলা শাখার ১০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন দায়িত্বশীলদের অংশগ্রহণে ‘প্রাক্তন দায়িত্বশীল পুনর্মিলনী-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ হবীবুল্লাহ মিসবাহ, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী সারওয়ার হুসাইন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা মুর্শিদ আলম, যুব মজলিস জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আকরাম হুসাইন এবং জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও গত ১০ বছরের জেলা শাখার সাবেক সভাপতি ও প্রাক্তন দায়িত্বশীলরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুজ-অগ্রজদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এ পুনর্মিলনীতে বর্তমান জেলা সভাপতি নাঈম ইবনে আলী হাসান ছয় দফা প্রস্তাবনা উপস্থাপন করেন। এসব প্রস্তাবনা বাস্তবায়নে প্রাক্তন দায়িত্বশীলরা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
শেষে মুফতী সারওয়ার হুসাইনের দোয়ার মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



ফেসবুক কর্নার