August 1, 2026, 9:30 pm

বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ 

শওকত হোসাইন, বরিশাল সদর প্রতিনিধি:

বরিশালে ধর্ষনের অভিযোগ তুলে প্রেমিকার করা মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয়কে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে নগরীর কাউনিয়া প্রথম গলির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৩১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম। গত মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী ওই তরুণী। অভিযুক্ত নয়ন সরকার জয় বরগুনা জেলার বাসিন্দা ও বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি। তিনি বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলিতে ভাড়া বাসায় বসবাস করেন এবং বিএম কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগী তরুণী মামলার অভিযোগে উল্লেখ করেছেন, জয়ের সঙ্গে ২০২৪ সালে প্রেমের সম্পর্ক শুরু হয়। এরপর সে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার
শারীরিক সম্পর্ক করে। গত ছয় মাস ধরে বিয়ের কথা বললে অভিযুক্ত নয়ন সরকার জয় বিষয়টি এড়িয়ে গিয়ে এখন লাপাত্তা রয়েছে। তার মা আমাকে বউ হিসেবে মেনে নেবে না বলে সুবিচারের জন্য আইনের আশ্রয় নিয়ছি। এ ঘটনার বিচার পেতে থানায় মামলা করা হয়েছে।



ফেসবুক কর্নার