June 4, 2026, 7:53 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বলুহর প্রজেক্টে মাদক ও বখাটেদের উপদ্রব 

Reporter Name

​ সাইদুর রহমান  কোটচাঁদপুরঃ

​প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঝিনাইদহের কোটচাঁদপুরের বলুহর মৎস্য প্রজেক্ট। বিনোদনের জন্য প্রতিদিন শত শত মানুষ এখানে ভিড় করেন প্রাকৃতিক সৌন্দর্য কে উপভোক করার জন্য। কিন্তু মনোরম এই পরিবেশটি এখন বিষিয়ে উঠেছে কিছু অসাধু ব্যক্তি ও মাদকসেবীদের কারণে। ফলে আনন্দ ভ্রমণে এসে দর্শনার্থীরা পড়ছেন চরম বিড়ম্বনায় ও নিরাপত্তাহীনতায়।
​অভিযোগ রয়েছে, বলুহর প্রজেক্ট এলাকাকে ঘিরে গড়ে উঠেছে একটি চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্র। অতীতে রাজনৈতিক প্রভাবে যারা এই অপকর্ম করত, সরকারের পরিবর্তনের পরও তাদের দৌরাত্ম্য কমেনি। উল্টো এলাকাটি এখন মাদকের আখড়ায় পরিণত হওয়ার অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসী জানান, দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা এখানে এসে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে পরিবারের সদস্যদের নিয়ে আসা ব্যক্তিরা বখাটেদের অশ্লীল আচরণ ও মাদকসেবীদের উন্মুক্ত বিচরণে আতঙ্কবোধ করেন। এতে করে দিন দিন দর্শনার্থীর সংখ্যা কমার আশঙ্কা তৈরি হয়েছে, যা স্থানীয় পর্যটন শিল্পের জন্য বড় হুমকি।
​স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, “বলুহর আমাদের এলাকার সম্পদ। কিন্তু নজরদারির অভাবে এটি নষ্ট হতে চলেছে। আমরা চাই প্রশাসন দ্রুত এখানে নিয়মিত অভিযানের ব্যবস্থা করুক।

​নিরাপদ ও সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা এবং প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।



ফেসবুক কর্নার