June 25, 2026, 9:28 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

নির্বাচন ঘিরে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতা চলছে: রিজওয়ানা হাসান

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

সরকার যখন নির্বাচনের দিকে যাচ্ছে তখন একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতা চলছে বলে মন্তব্য করেছেন সদ্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়া উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে দায়িত্ব গ্রহণ করে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এসময় নির্বাচনের ভীত নড়বড়ে করতেই এমন আক্রমণ বলে মন্তব্য করে তিনই। তবে নির্বাচনের মাধ্যমে জনগণ অপতৎপরতার জবাব দেবে বলেও আসা প্রকাশ করেন। তিনি বলেন, সকল অপরাধীকে ধরার জন্য সরকার তৎপর আছে।
হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম আগেও গ্রেফতারের পর জামিনে বের হওয়ার ক্ষেত্রে সরকারের সমন্বয়হীনতা নিয়ে প্রশ্নে রিজওয়ানা হাসান বলেন, সরকারে সমন্বয় না থাকলে অপরাধ প্রবণতা আরো বাড়তো। সম্প্রচার আইন নিয়ে বলেন, এটি শেষ পর্যায়ে। এছাড়াও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।

গণমাধ্যমকে শক্তিশালী দেখতে চেয়ে তিনি বলেন, খণ্ডিত তথ্য দেখতে চান না। উপদেষ্টা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারে সরকার অঙ্গীকারবদ্ধ। কিন্তু, অনেক আগের ঘটনা হওয়ায় তথ্য-প্রমাণ ও আলামত নিয়ে জটিলতা আছে।​



ফেসবুক কর্নার