April 24, 2026, 9:54 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

শহীদ বুদ্ধিজীবী দিবসে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

Reporter Name

মোঃ মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টারঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ নুর ইসলাম নাহিদ, প্রতিষ্ঠাতা সদস্য এস এম তাজাম্মুল, সদস্য মোঃ হুমায়ুন কবির সবুজ, সদস্য মোঃ আবু রায়হান, কাজী ইমরান প্রমুখ।
এসময়ে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম তাজাম্মুল বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের সবচেয়ে মর্মন্তুদ দিন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, বিজয়ের ঊষালগ্নে হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক ও শিল্পীদের নির্মমভাবে হত্যা করে। শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশের সকল শহীদ বুদ্ধিজীবীদের অম্লান স্মৃতির প্রতি আমরা জানাই বিনম্র শ্রদ্ধা।



ফেসবুক কর্নার