August 10, 2026, 1:57 pm
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে ৭৭ লাখ টাকার পণ্য জব্দ সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেল ইকতিদা চিত্রশিল্পী এস এম সুলতান: বাংলার মাটি ও মানুষের শিল্পী ২০ কোটি রুপির বদলে সিনেমার প্রযোজক চান শ্রদ্ধা  হাদি হত্যাকারীদের ফিরিয়ে দিতে ভারতের প্রতি অনুরোধ : প্রধানমন্ত্রীর ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমীর এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন

মোঃ ইসমাইল হোসেন

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।
সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ মামলাটিতে তাকে জামিন দেন।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তখন থেকে তিনি কারাগারে আছেন।
আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে একে একে আট মামলায় জামিনের পর বনানী থানার মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য গত ২ জুলাই আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ মামলায় গত ৮ জুলাই খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়। এ নিয়ে গ্রেফতার দেখানো মোট ৯টি মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রধান এ বিচারপতি। তাই তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তারা আইনজীবীরা।



ফেসবুক কর্নার